Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ১২, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি এনআই এক্টের মামলায় ছয় মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজান শিকদার (৫০) কে গ্রেফতার করেছে। আসামী মিজান শিকদার লোহাগড়া উপজেলার ইতনা ইউপির ইতনা বাজার (বাকপাড়া) গ্রামের লুৎফর শিকদারের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১জানুয়ারি) লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের তত্ত্বাবধানে এসআই(নিঃ) কাজী বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইতনা ইউনিয়নে অভিযান চালিয়ে রাত সাড়ে ৭টার দিকে ইতনা বাজার থেকে তাকে গ্রেফতার করে।

এব্যাপারে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন.আসামীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।