Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তড়িঘড়ি করে নয়, সময় মত সরকার গঠন করা হয়েছে – টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ প্রতিনিধি 
জানুয়ারি ১৩, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

তড়িঘড়ি করে নয়, সময় মত সরকার গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, একটি মুসলিম দেশের পাঁচবার নারী প্রধানমন্ত্রী, যা অনেক দেশের পছন্দ নয়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি কারণে জিনিসপত্রের দাম আবারো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে। এর আগে সকালে মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দেন সরকার প্রাধান।

যেখানে কেটেছে শৈশব, যে মাটির আলো বাতাসে বেড়ে ওঠা, সে মাটিতে সরকার প্রধানের হেটে চলা। শনিবার টুঙ্গিপাড়ায় নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় যান প্রধানমন্ত্রী। নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এই আসনের সংসদ সদস্য ও ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বলে জানান প্রধানমন্ত্রী। উস্কানি দিয়ে কেউ যেন দেশের ক্ষতি করতে না পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।  উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই যথাসময়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলে জানান সরকার প্রধান। দ্রুত সরকার গঠন করায় প্রশ্নকারীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি কারণে জিনিসপত্রের দাম আবারো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে।  টুঙ্গিপাড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী, শেষ জীবনে টুঙ্গিপাড়ায় অবস্থানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এর আগে সকালে নতুন সরকারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান সরকার প্রধান। দুই দিনের সফরের প্রথম কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাষ্ট্রীয় সালাম জানায় তিন বাহিনীর চৌকষ দল। বিউগলে বেজে উঠে করুন সুর।. তখন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। দোয়া, ফাতেহাপাঠ ও মোনাজাত করেন উপস্থিত সবাই। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর সমাধিতে। এছাড়া গোপালগঞ্জ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে আরো একবার ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে অনানুষ্ঠানিক বৈঠক হয় নবগঠিত মন্ত্রিসভার।

 

৫ম বারের সরকার গঠনের পর এটি সরকার প্রধানের প্রথম সফর। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নব উদ্যোমে যাত্রা শুরু করলো নতুন মন্ত্রীসভার সদস্যরা। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে, লক্ষ্য আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।