Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জের ঐতিহ্যবাহী জামাই মেলায় এক কাতলের দাম একলাখ টাকা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
জানুয়ারি ১৫, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় ৪২ কেজির কাতল মাছের বিক্রেতা দাম হেকেছেন এক লাখ টাকা। মেলায় মাছটি নিয়ে এসেছেন পার্শ্ববর্তী নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বাজারের মৎস ব্যবসায়ী রঞ্জিত বর্মণ। তিনি জানান ওনার আনা প্রায় প্রতিটি মাছ চল্লিশ কেজির কাছাকাছি। ওনি প্রতিবছর মাছ বিক্রির জন্য এ বাজারে আসেন।

 

উপজেলার জামালপুর, জাঙ্গালীয়া ও বক্তারপুর ইউনিয়নের ত্রিমোহনার বিনিরাইলে সোমবার ১৫ই জানুয়ারি এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রধান আকর্ষণ এলাকার জামাইরা বড় মাছ কেনার প্রতিযোগিতা করে। যে জামাই যত বড় মাছ কিনে শশুরবাড়ি নিতে পারেন তার বাহবা তত বেশি। গাজীপুরের জয়দেপুর থেকে আসা আনোয়ার হোসেন জানান, তিনি ৩২ কেজির একটি কাতল কিনেছেন। মেঘনা নদীর কাতল মাছটি পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর বাজারের ব্যবসায়ী রঞ্জিত বর্মণের কাছ থেকে ৩৫ হাজার টাকায় কেনেন। বছরে একবারের এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা আসেন ।

 

মেলায় ভারত, বারমাসহ দেশের নানা এলাকার সামুদ্র, নদী ও খামার থেকে পাখি, রুই, কাতল, চিতল, বোয়াল, আইর, পানপাতা, রুপচাঁদা, কাইকা, বাইম, গলদা ও বাগদা চিংড়িসহ নানান জাতের বড় বড় মাছ আসে। মাছের পাশাপাশি কাঠের তৈরি আসবাব, গৃহস্থালির জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, হরেক রকম মিষ্টি , জিলেপি, তিলা, কদমা, ফল, কাঁচা তরকারি, খাবারের দোকানসহ নানান জিনিস পত্রের পশরা সাজান দোকানিরা। একদিনের মেলায় প্রায় তিন কোটি টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মেলায় বিনোদনের জন্য পাশের গ্রাম চুপাইর উচ্চ বিদ্যালয়ে এর একটি অংশ হিসেবে নানান দোকানের পাশাপাশি নাগরদোলা, চরকি, বাচ্চাদেরর ছোট চলন্ত ট্রেন, নৌকা, যাদুঘর ইত্যাদি তিন দিন পর্যন্ত অবস্থান করে। মেলার আয়োজক কমিটির সভাপতি কিশোর আকন্দ জানান, মেলাটি প্রায় আড়াইশো বছর ধরে চলে আসছে। এ মেলা প্রতি বছর পৌষ মাস পহেলা মাঘ অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে পুরো এলাকার চার পাঁচ গ্রামের প্রতিটি বাড়িতে মেহমানরা আসেন। এতে আতœীয়তার সম্পর্ক সুদৃঢ় হয়। এ মেলাটি জামাই মেলা নামে পরিচিত। জামাইরা এমেলায় আসে এবং বড় বড় মাছ কিনে থাকে। এখানে যেসব মাছ আসে তা হাট-বাজারে খুব কম দেখা যায়। মেলা উপলক্ষে বড় বড় মাছ নিয়ে আসে বিক্রেতারা।

 

দেশ ও বিদেশের নানান প্রজাতির এসব মাছ ভালো দামে কেনা বেচা করতে পারে ক্রেতা বিক্রেতারা। অনেকেই একবছর আগ্রহে থাকে মেলা থেকে বড় মাছ নিয়ে আসবে বলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।