এস এম শরিফুল ইসলাম নড়াইল
নড়াইলে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২০ জানুয়ারি) বিকালে শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, সিকদার মতিয়ার রহমান পান্নুসহ প্রমুখ ।
ক্রীড়া আনন্দ উৎসবে অংশগ্রহণকারী ৪৫ জন অটিস্টিক শিশুকে পুরস্কৃত করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নড়াইল সদর উপজেলার অটিস্টিক শিশু শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

