Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান,একটি বন্ধ

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৩, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুটি ক্লিনিক চারটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ সিভিল সার্জন জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-ইয়াসা রাহমান তাপাদার।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার টাকা ও সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে, হাসপাতাল সড়কের নিউ মধুমতি সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার ১৫ হাজার এবং মদিনা প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিস্কার ও নোংরা পরিবেশ, এক্সরে রুমে সীসার পাত না থাকার কারণে, রেজিষ্টার মেইনটেইন না করা, অপারেশন থিয়েটারের পাশে রান্নার সরঞ্জাম রাখা, ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগীকে প্রদেয় রিপোর্টে চিকিৎসক/টেকনোলজিস্টের নাম/পদবী না থাকা, রিপোর্টের ডুপ্লিকেট কপি ডায়াগনস্টিক সেন্টারে না রাখাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

 

এ সময়, গোপালগঞ্জ সিভিল সার্জন জিল্লুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন এবং র্যাব-৬ ফ্লাইট লেফটেন্যান্ট রাসেলসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-ইয়াসা রাহমান তাপাদার বলেন, তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়েছে। উপজেলায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।