Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে মোবাইল কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৩, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইল ফোন কেড়ে নিলো নুসরাত খানম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: ফায়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওই শিক্ষার্থী সে উপজেলার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামের আবুল হাসানের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার কারীয়ানা জামাতে পড়াশোনা করতো।

 

ওসি (তদন্ত) মো: ফায়েজ আহম্মেদ জানান, মোবাইল ফোন দেখা নিয়ে নুসরাতকে গাল মন্দ করেন মা। এতে সে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঠিক পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

 

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।