Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির জনগনের সাথে কোন সম্পৃক্ততা নেই – শেখ তন্ময়

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোন ষড়যন্ত্রে কাজ হয়নি। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।সংসদ গঠন হয়ে গেছে।আমরা কাজ করছি। কিন্তু ষড়যন্ত্রকারী বিএনপি আবারো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।কিন্তু জনগনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনীতির মূল ট্রাকে উঠতে হলে বিএনপিকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

(১৩ জানুয়ারী মঙ্গলবার) রাত ৮টার সময় চিতলমারী উপজেলা অডিটরিয়মে এমপি শেখ তন্ময়য়ের পিতা বাগেরহাট -১আসনের সংসদ সদস্যশেখ হেলাল উদ্দিনের পক্ষে শীতার্তদের মাঝে কন্বল বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

চিতলমারী উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন,চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মোঃ আসমত হোসেন,ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, ছাত্রীলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সিসহ বিভিন্ন ইউপিচেয়ারম্যান ও উপজেলার ৭ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।