Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হুইপ হিসাবে দায়িত্ব নিয়ে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও স্পিকারকে ধন্যবাদ জানিয়েছে-মাশরাফি

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জানুয়ারি ২৫, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী ও স্পিকার কে নড়াইল বাসির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (২৪জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে তার নিজ ফেসবুকে এই স্ট্যাটাস দেন।

 

জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করা একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে সবারই স্বপ্ন। সেই স্বপ্ন পুরণে আস্থা রেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে নড়াইল-২ আসনের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা ভালবেসে সম্মানের আসীনে পুনরায় অধিষ্ঠিত করেছেন। আপনাদের আশা ভরসার যথাযথ মূল্যায়ন করে স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 

মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া মহান জাতীয় সংসদের হুইপ হিসাবে গুরু দায়িত্ব আমার কাধে তুলে দেওয়ার জন্য। আমি সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।

নড়াইল বাসীর পক্ষ থেকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদসের মহামান্য স্প্রিকারকে। অর্পিত এই গুরুদায়িত্ব পালনে আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।