Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কাদের বিশ্বাসের যাবজ্জীবন কারাদন্ড

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ২৯, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

 এস এম শরিফুল ইসলাম

নড়াইল নড়াইলে মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাস (৪২) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের করিম বিশ্বাসের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে বাস তল্লাশির সময় কাদের বিশ্বাসের কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এ্যাড.মোঃ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।