Nabadhara
ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি উত্তম, সাঃ সম্পাদক পরিতোষ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জানুয়ারি ৩১, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

নড়াইল জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি এ্যাডভোকট উত্তম কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী নির্বাচিত হয়েছেন।

 

এ ছাড়া সহ-সভাপতি পদে এ্যাডভোকেট শরিফুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টুটুল সিকদার, লাইব্রেরী সম্পাদক রাজিব আহমেদ রাজিব, আইন ও সমাজ কল্যান সম্পাদক রাকিব হাসান এবং সদস্য পদে মো. জিয়াউর রহমান, মো.ইকবাল হোসেন, ইমরুল হাসান, জাহিদুল ইসলাম ও শিমুল ফকির নির্বাচিত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারী) জেলা আইনজীবী সমিতি ভবনে বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

মোট ১৪৬জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পরে নির্বাচন শেষে বিকেলে নির্বাচন কমিশন এ্যাডভোকেট এস কে নূর মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।