Nabadhara
ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা,জনস্বাস্থ্যের নৈশ প্রহরী নিহত

নবধারা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি সাথে ধাক্কা লেগে বিপুল হালদার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বরইভিটা-বাঁশবাড়িয়া সড়কে এঘটনা ঘটে। নিহত বিপুল হালদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার উল্লাপাড়া গ্রামের অবনি ঘোষ হালদারের ছেলে ও টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত ছিলেন।

 

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খন্দকার আমিনুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় নিহত বিপুল টুঙ্গিপাড়ায় জনস্বাস্থ্য অফিসের রাত্রিকালীন দ্বায়িত্ব পালনের তার বাড়ি থেকে জন্য রওনা দেন। পরে উপজেলার গোপালপুর-টুঙ্গিপাড়া সড়কে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে বিপুল রাস্তার উপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

 

ওসি আরও বলেন, পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল হালদার মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।