Nabadhara
ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

মিঠুন ভদ্র,নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মিঠুন ভদ্র,নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের একাদ্বশ শ্রেণির ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর অংগ্রহণে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে শুদ্ধাচার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।
২দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আজ শেষ দিনে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক সাইদা সুলতানার সঞ্চালনায়- শুদ্ধাচার বিষয়ে পক্ষের দলনেতা একাদশ শ্রেণির ইশরাত জাহান এর দল ও বিপক্ষের দলনেতা একাদশ শ্রেণির সিয়াম হোসেন এর দল এ প্রতিযোগিতায় ঘন্টাব্যাপী বিতর্কে অংশ নেয়।প্রতিযোগিতায় বিচারক মন্ডলীগণ – বাংলা বিভাগের সহকারী প্রভাষক শাহানা শামীম, অর্থনীতি বিষয়ের প্রভাষক মোঃ ফারুক হোসেন, দর্শন বিষয়ের প্রভাষক নীল উৎপল শিকদার, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক আলমগীর তালুকদার -বিতর্ক বিষয়ের পক্ষের দলনেতা ইশরাত জাহানকে ১ম, একাদশ শ্রেণির  কামনা আক্তারকে ২য়, ও দ্বাদশ শ্রেণির জোবায়ের হোসেনকে ৩য় স্থান অধিকারী হিসেবে ঘোষণা করে।
উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক শাহ্ আলম মোল্লা, নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত উজ্জলসহ শিক্ষক – কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
পরে বিজয়ী / বিজয়ীতাদের পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।