নবধারা ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফের ওপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।
হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর অবিলম্বে নিরস্ত্র-নিরীহ সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে মহান জাতীয় সংসদে সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

