Nabadhara
ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবির নতুন ক্যাম্পাসে পরিকল্পনা ও প্রকৌশল ভবন ও ঘাট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) নতুন ক্যাম্পাসে ‘পরিকল্পনা ও প্রকৌশল ভবন’ ও ‘ঘাট’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসে এই নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

 

এসময় কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা দেয়া হয়েছে তাতে কাঠামোগত যে স্থবিরতা ও প্রতিবন্ধকতা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করার আহবান জানিয়ে উপাচার্য ড. সাদেকা হলিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাডেমিকভাবে যেভাবে এগিয়ে রয়েছে ঠিক অবকাঠামোগতভাবে ততটা পিছিয়ে আছে। আর একারনেই আমাদের প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যে থেকেও জবির জন্য এতো বিশাল জমির ব্যবস্থা করে দিয়েছেন কারন তিঁনি শিক্ষানুরাগী, গবেষনায়, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, বৈষম্যহীন সমাজ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

 

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ও ডিজাইন অবশ্যই আমাদের শিক্ষকদের সাথে নিয়ে তৈরি করা উচিত, কারন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন অনুষদ, বিভাগের কাঠামো হবে বিষয়ভিত্তিক। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে নাকি এসবেরও খেয়াল রাখতে হবে। আর বর্তমান ক্যাম্পাসে আমার শিক্ষক-শিক্ষার্থীরা চরম বিপর্যয় এবং ঝুঁকির মধ্যেও রয়েছে যেকারনে আমাদের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রক্রিয়া দ্রুত হওয়া উচিত। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।