Nabadhara
ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে দেশের প্রতিনিধিত্ব করবেন মাহাদী সেকেন্দার

 জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 জবি প্রতিনিধি:

আগামী ১-৭ মার্চ রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব উৎসব বা ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বৃদ্ধির আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই আয়োজনে পিছিয়ে নেই বাংলাদেশের অংশগ্রহণও।

 

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবার দেশের আয়োজনের জন্য নির্বাচিত তরুণ-তরুণী বিশ্ব দরবারে তুলে ধরবেন নিজেদের দেশকে। এছাড়া নতুন নতুন ধারণার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরও বড় আঙ্গিকে তুলে ধরবেন। একইসঙ্গে তাদের সুযোগ হবে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে অনন্য দেশ রাশিয়াকে খুব কাছ থেকে জানার ও দেখার। এই আয়োজনে রাশিয়া সরকারের অর্থায়নে অংশ নেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার। এ মাসের শেষ সপ্তাহে তিনি রাশিয়া অবস্থান করবেন এবং যুব উৎসবে অংশগ্রহণ শেষে মার্চের ২০ তারিখ দেশে ফিরবেন।

 

মাহাদী সেকেন্দার দীর্ঘদিন ধরে শিক্ষা,গবেষণা,রাজনীতি, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে কাজ করছেন। বর্তমানে মাহাদী সেকেন্দার দেশের স্বনামধন্য গণমাধ্যম এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করেন। উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে বিশ্বের ১৮০টি দেশের সম্মুখে বাংলাদেশ তার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।