Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

আব্দুল্লাহ আল আফনান , জবি প্রতিনিধি
মার্চ ২১, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

 আব্দুল্লাহ আল আফনান , জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী কাজী ফারজানা মিমকে যৌন হয়রানি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষক প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার এবং অভিযুক্ত অপর শিক্ষক অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৯৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম কে বলেন, যৌন নিপীড়নের অভিযোগে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের অভিযুক্ত শিক্ষক প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অভিযুক্ত অপর শিক্ষক অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন কাজী ফারজানা মীম।

 

তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এরপর সোমবার (১৮ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে নিজের জীবনের নিরাপত্তা চান মিম।সেইসাথে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর নিকট নিজ বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির প্রতিকার চেয়ে আবেদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।