Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুস্থদের মাঝে জবি ছাত্রলীগ নেতা হামিমের সেহরি বিতরণ

জবি প্রতিনিধি 
এপ্রিল ৯, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিম এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে পুরান ঢাকার দুস্থদের মাঝে সেহরি বিতরণ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা সহ পুরান ঢাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল ফটক থেকে এই সেহরি বিতরণ কার্যক্রম শুরু হয়।

 

সেহরি বিতরণ কার্যক্রমের দিকনির্দেশনায় ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

 

জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিম বলেন, মুজিব আদর্শের চেতনা ধারণ ও বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের দিকনির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে উদ্যোগটি গ্রহণ করেছি।

 

তিনি আরও বলেন, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা এবং সীমিত সামর্থ্য নিয়েও ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি পাশাপাশি আমি সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে সমাজের অসহায় দারিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।