Nabadhara
ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

শফিকুল ইসলাম সাফা
মে ১, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ লা মে) সকাল ৯ টায় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন কার্যালয় থেকে একটি ‌র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

এ সময় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রোকা শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ চিতলমারী উপজেলা শাখার সভাপতি শেখ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠু, সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জাহিদুজ্জামান প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিস্ট বিভিন্ন বিষয় তুলে ধরেণ। এ সময় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।