Nabadhara
ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষক (৫৫) জমিতে কৃষি কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন । বুধবার (০১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পশারগাতী ইউয়িননের পশারগাতী মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় জমিতে কৃষক ইয়ার খান পাট নিড়ানির কাজ করছিলেন। পাটের জমিতে পাট নিড়ানি শেষে জমিতেই অসুস্থ হয়ে পড়েন ইয়ার খান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর সে মারা যান।

 

পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর সত্যতা নিশ্চিত করে বলেন তিনি হিট স্ট্রোকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারাগেছে। ইয়ার খান উপজেলার পশারগাতী গ্রামের মৃত আমিনউদ্দিন খানের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।