Nabadhara
ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় রিক’র আয়োজনে বিশ্ব মা দিবস পালিত 

নবধারা ডেস্ক
মে ১৩, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক:

মা’য়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নে রিসোর্স ইন্টিগ্রেশন রিক’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহায়তায় কুশলী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশ্ব মা দিবস পালিত হয়।

 

এ উপলক্ষে গতকাল রবিবার রিসোর্স ইন্টিগ্রেশন রিক সমৃদ্ধি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রিক-সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুশলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সর্দার, বিশেষ অতিথি ছিলেন কুশলী ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মো: ইশতিয়াক আহম্মেদ, মো: শাহবাজ খান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো: রাকিব মৃধা ও ইডিও মিথুন দাসসহ বিভিন্ন স্হান থেকে আসা মায়েরা, যুব ও প্রবীণ নেতৃবৃন্দ প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।