Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ১৪, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার সদরের লক্ষীপাশায় ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে লক্ষীপাশা এলাকার মারকাজুল মাদরাসার উত্তরপাশের সড়ক থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়সাল লোহাগড়া সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পৌরসভার লক্ষীপাশা গ্রামের সাংবাদিক রুপক মুর্খাজীর বাড়ীর সামনে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোহাগড়া থানা পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় উদঘাটন করে পুলিশ।

 

তবে কী কারণে কে বা কারা ফয়সাল মুন্সীকে হত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানাতে পারেনি পুলিশ। এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।