Nabadhara
ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে চিতলমারী শহীদ সাব্বির মল্লিক ও জসিম ফকিরের কবর জিয়ারত

শফিকুল ইসলাম সাফা
আগস্ট ১৮, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার শহীদ সাব্বির মল্লিক ও জসিম ফকিরের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু।

 

শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় ছাত্রজনতার গনঅভ্যুত্থানে শহীদদের মধ্যে চিতলমারীর হিজলা মাঠপাড়া গ্রামের বীর শহীদ সাব্বির মল্লিক ও চরচিংগুড়ী গ্রামের শহীদ জসিম ফকিরের কবর জিয়ারত করেন।

 

এ সময় মশিউর রহমান যাদুর সাথে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা, যুবদল আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, ছাত্রদল আহবায়ক ইউনুস বিশ্বাস লিমন, সদস্য সচিব এলাহী মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মোল্লা, শ্রমিক দলের সভাপতি, সিকদার টিপু সুলতান, সাধারণ সম্পাদক গাজী এনামুল হক।

এ সময় মশিউর রহমান যাদু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের মাঝে বিএনপির চেয়ারপার্সন, আজীবন সংগ্রামী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দিতে এসেছি। আমি এসেছি তারুণ্যের অহংকার, নতুনধারার রাজনীতির পথপ্রদর্শক, আগামীর রাষ্ট্রনায়ক প্রিয়নেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে। দেশনায়ক তারেক রহমানের কঠিন হুশিয়ারি-বিএনপি বা তার অঙ্গ ও সহযোগী সংগঠনের পরিচয়ে কেউ যদি বেআইনি কাজে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এরা কোন দলের নয়, এরা দেশের শত্রু।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।