Nabadhara
ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুর্বৃত্তের গু*লিতে ৩ যুবক আহত

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
আগস্ট ১৮, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার সদর লোহাগড়া ইউপির কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে দুর্বৃত্তের গুলিতে ৩ যুবক আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্বার করে প্রথমে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

 

রবিবার(১৮আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে জলিল সিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার চরকরফা গ্রামের মিজান সিকদারের ছেলে সোহাগ সিকদার(৩৫), একই গ্রামের ছোবান সিকদারে ছেলে মিঠুন সিকদার (৩২) ও ওবায়দুর সিকদারের ছেলে লিওন সিকদার (৩০)।

আহতদের প্রথমে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সোহাগ সিকদারের বুকে ও পিঠে গুলি বিব্ধ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । অপর ২ জনের জখমের পরিমান কম হত্তয়ায় তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি নিজে সেখানে গিয়েছি। তবে ঘটনার কারণ এখনো জানতে পারি নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।