Nabadhara
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শফিকুল ইসলাম সাফা
আগস্ট ২১, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা

বাগেরহাটের চিতলমারীতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে উপজেলা সেচ্ছাসেক দলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। (২০ আগষ্ট) মঙ্গলবার বিকেলে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ ওহিদুজ্জামান দিপু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস,উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওঃ গাজী মনিরুজ্জামান,উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম অপু,অসীম কুমার কুমার সমাদ্দার, সিপন মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,ছাত্র দলের আহবায়ক লিমন বিশ্বাস,সদস্য সচিব মোঃ এলাহি মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।