সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ এর সিনিয়র শিক্ষিকা মোসাঃ মনোয়ারা বেগম এর নামে কুরুচিপূর্ণ মানহানিকর বিভিন্ন বিষয় লিখে প্রতিষ্ঠানের বিভিন্ন দেওয়ালে লাগানো এবং শিক্ষার্থীদের মাঝে চিঠি আকারে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কর্মরত শিক্ষক এবং প্রতিষ্ঠানে অধ্যায়নরত ও প্রাক্তন শিক্ষার্থীরা।
২২ আগষ্ট দুপুরে কলেজের সামনে এই মানববন্ধনে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা দোষীদের চিন্হিত করে শাস্তি দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময়ে তারা অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

