নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের একটি কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় মাইজপাড়া বাজারে কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মাইজপাড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক পান্নু মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল করিম,নড়াইল জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম,জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জামাল খান,সাংগঠসনিক সম্পাদক ইবাদত সরকার,যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুল মোল্যাসহ প্রমুখ।
উদ্বোধন শেষে আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

