Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক ড. কামরুল আহসানকে জাবিতে ভিসি নিয়োগ

 সাইফুল ইসলাম নয়ন (জাবি প্রতিনিধি)
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম নয়ন (জাবি প্রতিনিধি)

দুর্বার ছাত্র আন্দোলনে ঢাবি, জাবি, রাবি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ব বিদ্যালয় গুলোতে উপাচার্য নিয়োগ দিচ্ছে সরকার।

আজ বৃহস্পতি বার (৫ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানকে সাময়িকভাবে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।