Nabadhara
ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি কে হত্যার হুমকি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম (৫০)কে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে আজিজুল ইসলামের ব্যবহৃত অফিসিয়াল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় সকালে ভুক্তভোগী সাংবাদিক মো.আজিজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত সাড়ে ৩ টার সময় অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল নম্বর হতে মো.আজিজুল ইসলামের অফিসিয়াল ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে খুন-জখম সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমিক প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহিনতায় আছেন।

 

পরে তিনি নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন। নড়াইল সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই আমীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।