Nabadhara
ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর 

ফরিদপুরে সাংবাদিকদের সাথে আজ সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার আব্দুল জলিল, পিপিএম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সময় অনুষ্ঠিত হয়।

এ সময় নবাগত পুলিশ সুপার আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষকে সেবা দিতে চাই এবং সব সময় তাদের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এ জেলায় কোন অবৈধ কাজ হতে দিব না।

 

তিনি আরও বলেন আপনারা সঠিক রিপোর্ট দিয়ে আমাদের সহায়তা করবেন ‌ করেন । আপনাদের সঠিক রিপোর্টের মাধ্যমে দেশ ও সমাজের উপকার হবে ‌। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ‌ মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পুলিশ পরিদর্শক (টিআই) তুহিন লস্কর, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান।

 

এ সময় বক্তব্য রাখেন ‌ ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ‌ মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি , সঞ্জীব দাস , মাসুদুর রহমান তরুণ ‌, শেখ মনির হোসেন । অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।