সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর এলাকায় মোঃ রাসেল,ইয়াকুব ও লুকসারের নেতৃত্বে একদল চিন্হিত সশস্ত্র দুর্বৃত্তরা বাগেরহাটের ৩ সাংবাদিকের উপরে হামলা চালায়।
হামলায় আহত হন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক,এশিয়ান টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,দীপ্ত টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মামুন আহমেদ,ডি বি সি নিউজ টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডলকে বেধড়ক মারপিট করে,ক্যামেরা,মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে।একটি ঘরে জিন্মি করে রাখে।
পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। এই বিষয়ে ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে বিরুপ প্রভাব বিস্তার করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

