Nabadhara
ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের বকচরে মাদক সেবনে নিষেধ করায় শিক্ষার্থীকে পিটিয়ে জখম

তুহিন আলম(শার্শা)যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা,যশোর প্রতিনিধি

যশোরে মাদক সেবন করতে নিষেধ করায় শাহান আলী (২২) নামে এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বকচর বিহারী কলোনীতে এ ঘটনাটি ঘটে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত শাহান বকচর বিহারী কলোনীর ওসমান আলীর ছেলে ও যশোর ক্যান্টমেন্ট কলেজের বিবিএ ১ম বর্ষের ছাত্র।

 

আহত শাহান জানিয়েছেন, বকচর বিহারী কলোনী এলাকার একদল উচ্ছৃঙ্খল যুবক প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের মাদক সেবন করতে নিষেধ করায় তার ওপর ক্ষুব্ধ ছিলো। এরই জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বকচর বিহারী কলোনীর মধ্যে তাকে একা পেয়ে মাদকসেবী মনির, ফয়সাল, রাকিব, হাসানসহ আরও কয়েকজন হামলা চালায়। দুর্বৃত্তরা এ সময় লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতালের সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আহত কলেজ শিক্ষার্থী শাহান আলীর মাথার আঘাতটি গুরুতর।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী জানান, শাহানাকে পিটানোর ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।