Nabadhara
ঢাকারবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৫, আহত-১

সামসুল হক জুয়েল, গাজীপুর
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত ও একজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে ।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী -কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি  বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী মারা যায়। গুরুতর আহত অবস্থায় ৪ বছরের এক ছেলে শিশুসহ সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষ অবস্থায় সিএনজি চালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ এছাড়াও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সিএনজি চালিত অটোরিকশার সাথে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এঘটনায় আহত আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।