Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন-সাগর সভাপতি,বাবু-সম্পাদক

Link Copied!

বাগেরহাটর চিতলমারী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

 

কমিটিতে মোঃ সেলিম সুলতান সাগরকে সভাপতি ও মোঃ তাওহিদুর রহমান বাবুকে সাধারন সম্পাদক করে দ্বি-বার্ষিক এ কমিটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় কমিটির সদ্য বিদায়ী সভাপতি দেবাশিষ বিশ্বাস এ সব তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কপিল ঘোষ, যুগ্ম-সাধারণ মোঃ সোহেল সুলতান মানু, সাংগঠনিক সম্পাদক পংকজ রায়, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক টিটব বিশ্বাস, নির্বাহী সদস্য পংকজ মন্ডল, শেখর ভক্ত, শফিকুল ইসলাম সাফা, প্রদীপ মন্ডল, দেবাশিষ বিশ্বাস, মোঃ শহীদুল ইসলাম সোহেল, সাধারন সদস্য মোঃ মিরাজুল ইসলাম ও সুবল কর্মকার।

সাবেক সভাপতি দেবাশিষ বিশ্বাস বলেন, ‘সংগঠনের ধারা অনুযায়ী সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। আমরা আশাবাদি এই প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা দেশ ও জাতির
কল্যানে কাজ করে সংগঠনটির সুনাম অক্ষুন্ন রাখবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।