Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮০০, আহত ২০ হাজারের বেশি: উপদেষ্টা নাহিদ

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার আন্দোলনে ৮০০ জন নিহত এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

তথ্য উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ৮০০ জন নিহত হয়েছেন। এছাড়া ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তবে এখনো তালিকার কাজ চলমান রয়েছে।’

 

অন্যদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১০০ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সরকারি ভিন্ন ভিন্ন উদ্যোগের পাশাপাশি এই ফাউন্ডেশনের কাজ চলবে বলেও জানান তিনি।

 

আহতদের দ্রুত আর্থিক সহযোগিতা, এককালীন সহযোগিতা, মাসিক ভাতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সহযোগিতার কথাও জানান তিনি।

 

এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহিংসতায় নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ দেশবাসীর কাছে ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।