Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতা শামীম মোল্যা হত্যা প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

সাইফুল ইসলাম নয়ন (জাবি প্রতিনিধি)
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম নয়ন (জাবি প্রতিনিধি)

১৮ সেপ্টেম্বর বিকালে ৩৯ ব্যাচের সাবেক জাবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্যাকে প্রক্টর অফিসে পিটিয়ে আহত করে ছাত্রদলের কিছু র্দুবৃত্ত।পরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এনিয়ে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টায় আন্দোলন করেছেন জাবির সাধারণ শিক্ষার্থীরা।

 

শামীম মোল্যা হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয় সাধারণ শিক্ষার্থীদের একটি দল।পরে তারা মিছিল নিয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের বাসভবন এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। জাবি উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া প্রদান করেন এবং শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।

 

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ভিসি স্যারের সাথে কথা বলেন জাবি অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি চৌধুরী। ১৯ তারিখ হত্যার তদন্ত কমিটি গঠন এবং বিকাল ৪ টার মাধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়ে এ সংক্রান্ত একটি লিখিত স্মারক লিপি পাঠ করে শোনানো হয়। পরে শিক্ষার্থীরা ও ভিসি স্যার প্রক্টর অফিসে শামীম হত্যার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষনের জন্য যান এবং প্রক্টর অফিসে ভিসি স্যারের সামনে শামীম হত্যার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনিয়ম গুলোও তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।