শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ডাঃ এম,আর ফরাজী, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল উদ্দিন, থানায় অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস ,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, উপজেলা জাতীয় পার্টি সভাপতি স ম গোলাম সরোয়ার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান পিকলু, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামান,উপজেলা হেফাজত ইসলামী আন্দোলন সভাপতি মো. আবুল কালাম কাজী,উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি অধ্যাপক জহরলাল সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা সহবিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

