Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর :

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মোফাজ্জেল ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, মোফাজ্জেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় তিনি বালু ও ভূমিদস্যু হিসেবেও পরিচিত।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১৪ সেপ্টেম্বর নর্থ চ্যানেল ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আবুল কাশেম বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই মামলায় নর্থ চ্যানেলের ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়।

তিনি আরও জানান, নিয়মিত মামলার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে ফরিদপুর আদালতে পাঠানো হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।