দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সা.-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাঙ্গাশিয়া, বদরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পটুয়াখালী বরিশাল মহা সড়কের বদরপুর বাস স্টান্ড এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার সভাপতি, পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ওসমান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওঃ কাজী আলাউদ্দিন , আলী আকবর খান, মাও. মোঃ মামুনুর রহমান, মাও. মুহাম্মদ গোলাম মোস্তফা, মাও. মোঃ নেছার উদ্দীন, মাও. মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে আমরা ভারত অভিমুখী লংমার্স কর্মসূচি ঘোষণা করবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

