Nabadhara
ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে  ৯ অক্টোবর জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  মানববন্ধন হতে “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যাবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার” করার  দাবী জানানো হয়।

বুধবার  (৯অক্টোবর) সকাল ১১ টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং স্থানীয়  ডাস বাংলাদেশ নামক সংগঠন যৌথভাবে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফজলুল হক,অধ্যাপক আবুল কালাম আজাদ, পায়াক্ট বাংলাদেশের স্থানীয় ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজিব, গোয়ালন্দ মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং ডাস বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম।

মানববন্ধন শেষে তামাক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।