Nabadhara
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের খড়রিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় এক হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা ও ১০জন নালী রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

 

চিকিৎসাকালে ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা, ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া চোখ পরীক্ষার মাধ্যমে ৩০০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিরোলী ইউনিয়নের খড়রিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

 

 

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন খড়রিয়া সোসাইটি ঢাকা এর আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশর সহযোগিতায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোগীদের চিকিৎসা সেবা দেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান। অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমান, খড়রিয়া সোসাইটি ঢাকা এর উপদেষ্টা মন্ডলীর মধ্যে মোঃ জাফর আহমেদ মিনা এবং মোঃ সাজ্জাদ হোসেন পানু, পরিচালকমন্ডলী সদস্য শেখ আজিমুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওষুধ ও চশমা পেয়ে আমেনা বেগম, রহিমা আক্তার, আশরাফ আলীসহ শতাধিক রোগী জানান, গ্রামে চোখের চিকিৎসা পেয়ে তারা খুশি। শহরে গিয়ে চোখের ডাক্তার দেখাতে অনেক টাকা খরচ হয়।

 

সেখানে গ্রামে বিনা টাকায় চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা দেয়া হয়েছে। আগামীতেও এভাবে ফ্রি চিকিৎসা সবো দেয়ার দাবি জানান রোগীরা। এই সংগঠনের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা ছাড়াও শিক্ষা সহায়তা, শীত কাপড় বিতরণ সহ বিভিন্ন ধরনের উন্নয়ন ও মানবিক কাজ চালিয়ে যাচ্ছে। অতীতের মতো আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।