Nabadhara
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে: অর্থ উপদেষ্টা

নবধারা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তাদের (ভারতের) রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়িদের স্বার্থও দেখতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।

 

ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রোজায় পণ্যের সংকট হবে না। বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, জিনিসপত্রের দাম কমছে না। কারণ, রাজনৈতিক চাঁদাবাজির সিন্ডিকেট এখনো আছে। এগুলো নিয়ন্ত্রণে রাজনৈতিক সহায়তা দরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।