দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে সচেতনতা বৃদ্ধিতে কিশোরীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে দুমকি উপজেলার পাঙ্গাসিয়া বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)‘র সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরোসপো) -২পর্যায় এলাকার দরিদ্র কিশোরীদের সচেতনতা মূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেসার উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিআরডিবি(ইরোসপো)উপ প্রকল্প পরিচালক এ. এস. এম সোলেমান প্রধান অতিথি ছিলেন। বিআরডিবি, পটুয়াখালীর উপ-পরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লা, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ARBO) নুসরাত নওশীন সুবর্ণা বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রী বৃন্দ অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

