Nabadhara
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতিকে সমৃদ্ধশালী করতে দুর্নীতি নির্মূল করতে হবে -নড়াইল জেলা প্রশাসক

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ৯, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল অফিস

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিব পালিত হয়েছে।

 

নড়াইল জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন,নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে শহরের চৌরাস্তা মোড়ে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী মাননবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন,জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাফায়েতুল হক তমাল,জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

 

 

শারমিন আক্তার তার বক্তব্যে বলেন, আমাদের সমাজ, রাষ্ট্র তথা জাতিকে সমৃদ্ধশালী করতে প্রথমেই দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আর তার জন্য প্রয়োজন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। শুধু আর্থিক অনিয়মই দুর্নীতি নয়। দায়িত্ব পালনে অবহেলা বা সঠিকভাবে পালন না করাও দুর্নীতি। যেমন শিক্ষক যদি ক্লাসে ঠিকমত না পড়িয়ে কোচিং বা প্রাইভেট পড়ানোতে বেশি গুরুত্ব দেন সেটাও দুর্নীতি। আবার চিকিৎসক যদি সরকারি দায়িত্বে ফাকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে বেশি ঝুঁকে পড়েন সেটাও দুর্নীতি। সমস্ত দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। এ দিকে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে সোমবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ নেয়।

 

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক ও সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারি পালট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ল²ীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. ইরাদত হোসেন, ল²ীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক টি এম ফেরদৌস রহমান, রুপালী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, শিক্ষার্থী মাহমুদ হাসান ও সাজিয়া খানম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।