Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সংকট নিরূপণে বাংলাদেশের সঙ্গে কাজ করবে অক্সফাম

নবধারা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা সংকটের প্রভাব নিরূপণে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের সঙ্গে অক্সফাম ইন বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পরিকল্পনা ও উন্নয়ন, শরণার্থী বিষয়ক সেল বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আবেদীন এবং আরআরআরসি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের পক্ষে আশিষ দামলে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কটের বিস্তৃত আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন এবং টেকসই সমাধানগুলো বের করে আনতে গবেষণা উদ্যোগ গ্রহণ করা হবে।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, সমঝোতা স্মারকটি একটি কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আমরা রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও সহযোগিতামূলক সমাধানের পথ তৈরির লক্ষ্য রাখি।

এ সময় রোহিঙ্গা সঙ্কটের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক প্রচেষ্টা বৃদ্ধি এবং আন্তর্জাতিক দক্ষতার ব্যবহারে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের আলোচনায় গবেষণা ও অ্যাডভোকেসির ক্ষেত্রে অক্সফামের অভিজ্ঞতার কথা ওঠে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।