Nabadhara
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে লবনাক্ত ও জলমগ্ন সহিষ্ণুজাতের ফসল চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
বাগেরহাটের চিতলমারীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লবনাক্ত ও জলমগ্ন সহিষ্ণুজাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে জেলার চিতলমারী উপজেলার কৃষি অফিসের হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশার জেলা সিনিয়র ব্যবস্থাপক মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ।

 

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোঃ শামসুদ্দীন, কৃষিবিদ সুকেশ গোলদার। আশার চিতলমারী আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার শংকর লাল পাল, সি,বি,এম বিশ্বজিৎ সরকার, এ,বি,এম মোঃ সাইফুজ্জামান খান।অনুষ্ঠানে জেলার ৩০ জন নারী ও পুরুষ কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।