Nabadhara
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইউনুস মোল্লা গ্রেফতার 

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. শরীফুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

আটককৃত যুবলীগ নেতা ইউনুছ মোল্লা গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার ওলিমুদ্দিন মোল্লার ছেলে। তিনি সম্প্রতি বিলুপ্ত রাজবাড়ী জেলা পরিষদের ১নং ওয়ার্ডের (গোয়ালন্দ উপজেলা) সদস্য।

 

গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩/৪ জন ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

এ মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ইউনুছ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর করা মামলায় ৬ নম্বর আসামী ইউনুছ মোল্লাকে গ্রেপ্তার করে বুধবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।