Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামের বাঁশবাগান থেকে বুধবার (১১ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মহব্বত বিশ^াস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

 

নিহত মহব্বত চাকই গ্রামের কালাম বিশ^াসের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে রাতেই ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর সকালে মহব্বত বিশ্বাস বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। রাতে তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুজি করে সন্ধান পাননি। বুধবার বিকালে গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে মহব্বতের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে নড়াইল সদর থানা পুলিশকে খবর দেন।

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড সে ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তপূর্বক আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।