Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি

“অধিকার নিশ্চিত হলে এইচআইভি/এইডস যাবে চলে”- প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কর্মজীবী কল্যাণ সংস্থার টিপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ও কো-অর্ডিনেটর শাহাদৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য এবং দৈনিক দেশ টিভি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম প্রমূখ। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস, ফিল্ড অ্যানিমেটর নাজরাতি নাফিজা নিকিতা, কাউন্সিলর রূপা রানী কুন্ডু, প্যারামেডিক হারান-অর-রশীদ, মো. সাব্বির, খাদিজা খাতুন, রূপা মন্ডল, মৌসুমী আক্তারসহ দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) বাসিন্দারা। এসময় এইডস সচেতনতায় বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।