Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর এডিসি হিসেবে যোগদান করলেন গোয়ালন্দের বিদায়ী ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র

শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী)
ডিসেম্বর ১২, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী)

প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যােতি বিকাশ চন্দ্র বৃহস্পতিবার রংপুর বিভাগের নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন।

 

ইউএনও জ্যােতি বিকাশ চন্দ্র দীর্ঘ এক বছর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। গত ৯ ডিসেম্বর সোমবার গোয়ালন্দ উপজেলায় তার শেষ কর্মদিবস ছিলো। উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা – ভালবাসার মধ্যে দিয়ে অশ্রু সজল চোখে বিদায় দেন।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান তাকে স্বাগত জানান। এ বিষয়ে নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জ্যােতি বিকাশ চন্দ্র মুঠোফোনে জানান, দীর্ঘ ১ বছর গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছি।

 

দায়িত্ব পালনকালীন সময়ে উপজেলাবাসীর জন্য যথাযথভাবে কাজ করার চেষ্টা করেছি। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সেটা উপজেলাবাসী ভালো বলতে পারবেন। তিনি আরও বলেন, নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে আজই (বৃহস্পতিবার) প্রথম অফিসে যোগাদান করেছি। চেষ্টা করবো নিষ্ঠার সাথে জেলাবাসীর সেবায় কাজ করতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।