Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকীতে শহীদ বুদ্ধিজীবি দিবস  উপলক্ষে  আলোচনা  সভা অনুষ্ঠিত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বেলা ১১ টায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা   সভা অনুষ্ঠিত হয়।

 

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  দুমকী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ জালাল আহমেদ,  ইসলামী আন্দোলন দুমকী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, দুমকী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন,  প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ হারুন অর রশিদ, দুমকী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান  প্রমূখ বক্তব্য শেষ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দীন  ও সদস্য সচিব সালাউদ্দিন রিপন , দুমকি উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।‌‌অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মোনাজাত পরিচালনা করেন বশিরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রব। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।